HAJI MOHAMMED MONTAJ UDDIN CHOWDHURY HIGH SCHOOL

হাজী মোহাম্মদ মন্তাজ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়

খাশিলা, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

01780040819
montazuddinhs@gmail.com

বিদ্যালয়ের ইতিহাস

হাজী মোহাম্মদ মন্তাজ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়

History Image

বিদ্যালয়ের ইতিহাস

অধ্যাপক ড. সানাওয়ার চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাশিলা গ্রামে জন্মগ্রহণ করেন এবং খাশিলা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ১৯৭৫ সালে তিনি তাঁর মা ও একমাত্র ভাইকে নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করে Accounting and Finance বিষয়ে ডিগ্রি, Chartered Accountant (ICAEW ও ICAB) এবং Finance বিষয়ে PhD অর্জন করেন। কর্মজীবনে তিনি যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান এবং World Bank ও IMF-এর মতো আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকে World Bank Consultant হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা ও মানবকল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদানের ধারাবাহিকতায় তিনি নিজ জন্মভূমি খাশিলায় তাঁর দাদা মরহুম আলহাজ্ব আল্লামা মোহাম্মদ মন্তাজ উদ্দিন চৌধুরী-এর নামে Late Al Hajj Allāmah Mohammed Montaz Uddin Choudhury Junior and High School প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে তাঁর পিতার নামে একটি মাদ্রাসা ও মসজিদও প্রতিষ্ঠা করেন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁর এই মহৎ উদ্যোগের মূল লক্ষ্য।